ক্রনিক কিডনি ডিজিস (CKD) মানে দীর্ঘমেয়াদি কিডনি রোগ বা এন্ড স্টেজ রেনাল ডিজিস (ESRD) মানে শেষ পর্যায়ের কিডনির বিকলতা জাতীয় রোগে যারা ভুগছেন তাদের জন্য কিডনি প্রতিস্থাপন এক নতুন জীবনের সূচনা করতে পারে।
আমাদের বহুমাত্রিক ট্রান্সপ্লান্ট প্রোগ্রামে নেফ্রোলজিস্ট, ইউরোলজিস্ট ও ট্রান্সপ্লান্ট সার্জন, অ্যানেস্থেসিওলজিস্ট, রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ারের ডাক্তার, ট্রান্সপ্লান্ট কো-অর্ডিনেটর ও বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত নার্সিং টিম একসঙ্গে কাজ করে নিরাপদ ও সফল প্রতিস্থাপন নিশ্চিত করেন।
প্রতিস্থাপনের আগে সমস্ত পরীক্ষা ও কম্প্যাটিবিলিটি টেস্ট থেকে শুরু করে সার্জারি ও তারপরে দীর্ঘমেয়াদি ফলো-আপ পর্যন্ত প্রতিটি ধাপে আমরা রোগীর সমস্ত দেখভাল করি।
পরামর্শ নিনআন্তর্জাতিক ডুয়াল অ্যাক্রেডিটেশন
বহুমাত্রিক ট্রান্সপ্লান্ট টিম
ট্রান্সপ্লান্ট আইসিইউ পর্যবেক্ষণ
পরীক্ষা থেকে ফলো-আপ পর্যন্ত সম্পূর্ণ যত্ন
আমরা দাতা-গ্রহীতার সামঞ্জস্য ও চিকিৎসার ফলাফল উন্নত করার জন্য আধুনিক প্রতিস্থাপন প্রযুক্তি ব্যবহার করি, যেমন:
ABOi কিডনি প্রতিস্থাপন ও উন্নত ইমিউনোলজিক্যাল প্রোটোকল বর্তমানে বিশ্বের শীর্ষস্থানীয় ট্রান্সপ্লান্ট কেন্দ্রগুলিতে ক্রমবর্ধমানভাবে ব্যবহৃত হচ্ছে, যা আরও বেশি রোগীকে প্রতিস্থাপনের সুযোগ করে দিচ্ছে।
আমাদের কিডনি প্রতিস্থাপন টিমে আছেন:
নেফ্রোলজিস্ট
Nephrologyইউরোলজিস্ট ও ট্রান্সপ্লান্ট সার্জন
Urology & Surgeryঅ্যানেস্থেসিয়া ও ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট
Anaesthesia & ICUইন্টারভেনশনাল রেডিওলজি স্পেশালিস্ট
Interventional Radiologyপ্যাথোলজি ও ইমিউনোলজি স্পেশালিস্ট
Pathology & Immunologyএকনিষ্ঠ ট্রান্সপ্লান্ট কো-অর্ডিনেটর
Transplant Coordinationবিশেষ ভাবে প্রশিক্ষিত আইসিইউ ও নার্সিং টিম
ICU & Nursingসফল কিডনি প্রতিস্থাপনের জন্য এই সকল বিভাগের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমাদের ট্রান্সপ্লান্ট ল্যাবরেটরিতে যে টেস্টগুলি করার সুবিধা আছে:
অত্যাধুনিক ও বিশ্বমানের ডিসান ব্লাড সেন্টার কিডনি প্রতিস্থাপন, অস্ত্রোপচার ও জরুরি পরিস্থিতিতে চিকিৎসার কার্যকারিতা ও সঠিক মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অত্যাধুনিক ট্রান্সপ্লান্ট আইসিইউতে সবসময় পর্যবেক্ষণের মাধ্যমে রোগীর নিরাপত্তা ও প্রতিস্থাপিত কিডনির কার্যকারিতা নিশ্চিত করা হয়।
ডিসান হসপিটালে কিডনি প্রতিস্থাপনের সমস্ত প্রক্রিয়া কঠোর সংক্রমণ নিয়ন্ত্রণ ও রোগী নিরাপত্তার নিয়ম মেনে হয়। আমাদের হাসপাতালের উল্লেখযোগ্য বিষয়গুলি হলো:
আমরা জানি যে কিডনি প্রতিস্থাপন শুধু একটি চিকিৎসা পদ্ধতি নয়, এটি রোগী ও পরিবারের জন্য বাঁচার নতুন আলোর সঞ্চার করে। তাই আমাদের ট্রান্সপ্লান্ট কো-অর্ডিনেটর এবং ক্লিনিক্যাল সাপোর্ট টিম রোগী ও তার পরিবারকে নিম্নলিখিত বিষয়েগুলিতে সহায়তা করে:
যেইসব রোগ বা অসুবিধাতে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেওয়া হতে পারে:
যোগ্য রোগীদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ডায়ালিসিসের তুলনায় কিডনি প্রতিস্থাপন করলে জীবনের মান আরো উল্লেখযোগ্যভাবে উন্নত হতে পারে।
এটি একটি অস্ত্রোপচার যেখানে জীবিত বা মৃত দাতার একটি সুস্থ কিডনি যে রোগীর কিডনি বিকল হয়ে গেছে বিভিন্ন কিডনি-জনিত রোগের কারণে তার শরীরে প্রতিস্থাপন করা হয়।
ক্রনিক কিডনি ডিজিস (CKD) বা দীর্ঘমেয়াদি কিডনি রোগ, এন্ড স্টেজ রেনাল ডিজিস (ESRD) বা শেষ পর্যায়ের কিডনির বিকলতা, ডায়াবেটিক কিডনি রোগ, পলিসিস্টিক কিডনি রোগ বা গুরুতর উচ্চ রক্তচাপজনিত কিডনি রোগে যাদের কিডনি ক্ষতিগ্রস্ত তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হতে পারে।
এক্ষেত্রে কিডনি দাতা ও গ্রহীতার রক্তের গ্রুপ ভিন্ন হলেও উন্নত ডেসেনসিটাইজেশন ও ইমিউনোলজিক্যাল ব্যবস্থাপনার মাধ্যমে সফল প্রতিস্থাপন সম্ভব হয়।
কোনো ব্যক্তি ক্লিনিক্যালি মৃত বা তার ব্রেন ডেথ ঘোষিত হওয়ার পরে পরিবারের সম্মতি ও আইনি অনুমোদনের ভিত্তিতে দান করা সুস্থ কিডনি ব্যবহার করে এই প্রতিস্থাপন করা হয়।
যেসব রোগীর শরীরে পূর্ববর্তী প্রতিস্থাপন, রক্ত সঞ্চালন বা গর্ভধারণের কারণে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি হয়েছে, তাদের Highly Sensitized Recipient বলা হয়। বিশেষ ইমিউনোলজিক্যাল মূল্যায়নের মাধ্যমে এদেরও সফল প্রতিস্থাপন সম্ভব।
ডিসান হাসপাতাল JCI ও NABH স্বীকৃত হওয়ায় এর সবরকম পরীক্ষা ও ফলাফলে আন্তর্জাতিক প্রটোকল মেনে হয়। তাই নিম্নলিখিত পরীক্ষাগুলি হলো
সাধারণত রোগীকে ১ থেকে ২ সপ্তাহ হাসপাতালে থাকতে হয়। এরপর নিয়মিত ফলো-আপ, ওষুধ পর্যবেক্ষণ এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে সুস্থতা বজায় রাখা হয়।
নেফ্রোলজিস্ট, ইউরোলজিস্ট, ট্রান্সপ্লান্ট সার্জন, অ্যানেস্থেসিওলজিস্ট, রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট, ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ও ট্রান্সপ্লান্ট কো-অর্ডিনেটরদের সমন্বিত প্রচেষ্টা সফল কিডনি প্রতিস্থাপনের মূল চাবিকাঠি।
হ্যাঁ। বাবা-মা, ভাই-বোন, স্বামী/স্ত্রী এবং নিকট আত্মীয়রা প্রয়োজনীয় চিকিৎসা সমস্ত সরকারি নিয়ম ও আইনি মূল্যায়নের পর কিডনি দান করতে পারেন।
আপনার রিপোর্ট WhatsApp-এ পাঠান — আমাদের ট্রান্সপ্লান্ট টিম দ্রুত বিশেষজ্ঞ মতামত ও চিকিৎসার আনুমানিক খরচ জানিয়ে দেবে।
FIND US
বাংলাদেশ থেকে সরাসরি যোগাযোগ করুন — আমাদের বাংলা-ভাষী দল সর্বদা প্রস্তুত
Desun Medical Team
● Online · বাংলায় সাহায্য পাওয়া যাচ্ছে
আমাদের বাংলা-ভাষী বিশেষজ্ঞ দল ২৪ ঘণ্টার মধ্যে আপনার সাথে যোগাযোগ করবে।